প্লাস্টিকের হ্রদ!
দি নিউজ লায়ন; আধুনিক মানুষের জীবনযাপন সহজ করার জন্য প্রতিদিনই নিত্য নতুন জিনিসপত্র আমাদের সামনে আসছে। কিন্তু কোনটা আমাদের জন্য মঙ্গলের আর কোনটা আমাদের জন্য ক্ষতিকরন সেটা ভাবার সময়ও যেন আমাদের নেই। মানব সভ্যতা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই আমরা কিছু অমিমাংসিত সমস্যার সম্মুখীন হয়ে পড়ছি। সেই রকমই একটি হ্রদ হল বলিভিয়ার উরু উরু হ্রদ। তার তীরে দাঁড়ালে যতদূর চোখ যায় শুধু প্লাস্টিক আর প্লাস্টিক! জল নেই! যা দেখে আঁতকে উঠছেন পরিবেশবিদেরা।
লেকে ভাসছে বাতিল প্লাস্টিকের বোতল, কন্টেনার, খেলনা, টায়ার-- আরও কত কী যে দিগন্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে! প্রাকৃতিক সম্পদের এ হেন দূষণ যেন কল্পনার অতীত। কিন্তু এখানে সেটাই বাস্তব। ২০১৬ সালে পশ্চিম বলিভিয়ার হাইল্যান্ড লেক অঞ্চলে তীব্র খরা দেখা দিয়েছিল। সে সময়ে জলস্তর অনেকটাই নেমে গিয়েছিল। এর পরেও এই এলাকার লেকের জলের উপর প্লাস্টিকের পাহাড়।
তবে এবার স্থানীয় মানুষ ও কিছু সংগঠন এই লেকের আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। প্রায় শ'খানেক লোকজন কোমর বেঁধে কাজে নেমে পড়েছেন। তাঁরা কাজে নেমে দেখেছেন, একে তো লেকে জল নেই। শুধু প্লাস্টিক আর অন্য আবর্জনা। এর মধ্যে যতটুকু তলানি জল রয়ে গিয়েছে সন্নিহিত অঞ্চলের খনি ও শিল্পাঞ্চলের বর্জ্যে ততটুকুও দূষণের হাত থেকে রক্ষা পায়নি।

Post a Comment